সিরিয়ালে কিং খান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

সিরিয়ালে কিং খান!

এবার টিভি সিরিয়ালে শাহরুখ খান
মুম্বাই, ১৩ আগস্ট- বলিউড বাদশা শাহরুখ খানের শোবিজের শুরুটাই হয় ছোটপর্দা থেকে। দিল দরিয়া, দুসরা কেবল এর মতো অসংখ্যা টিভি সিরিয়ালে কাজ করেছিলেন কিং খান। তবে আলোচনায় এসেছিলেন ছোট পর্দার 'ফৌজি' সিরিয়ালটিতে অভিনয় করে। তবে রুপালি পর্দায় পা রাখার পর আর কখনো ছোট পর্দায় দেখা যায়নি তাকে।
তবে এবার আবারও ছোট পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ। জানা যায়, স্টার ইন্ডিয়া চ্যানেলের টিভি সিরিয়াল শো 'কাসৌটি জিন্দেগী ক্যায়' পুনরায় শুরু হতে যাচ্ছে। আর এটির প্রযোজনায় আছেন বলিউডের প্রভাবশালী প্রযোজক একতা কাপুর। আর এই সিরিয়ালটিকে জমজমাট করতে সিরিয়ালটির প্রথম তিনটি পর্বে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে। তবে কি ভূমিকায় থাকছেন শাহরুখ তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটিই দর্শকদের জন্য একটি চমক হিসেবে রাখা হয়েছে।
এদিকে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি 'জিরো'র শুটিং নিয়ে। ছবিটি আগামী বছর রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad