"শুধু অবৈধ শারীরিক সম্পর্ক ছিল না" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

"শুধু অবৈধ শারীরিক সম্পর্ক ছিল না"


এমনিতেই খান পরিবারে সমস্যা শেষ হচ্ছে না মালাইকা-আরবাজের বিবাহ বিচ্ছেদ। তার মধ্যে আবার বলিউডে গুঞ্জন চলছে বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল খান এবং বলিউড এর আলোচিত অভিনেত্রী কুরায়েশীর সম্পর্কের কথা। অনেকদিন ধরেই বলিউডে কান পাতলেই শোনা যায় সোহেল এবং তার স্ত্রী সীমা খানের বিচ্ছেদ হচ্ছে  কোন এক বলিউড অভিনেত্রীর জন্য।কিন্তু এ শুধু গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন তারা। সীমা বলেছিলেন , আমার অার সোহেলের মাঝে এরকম কিছু হচ্ছেনা।
তবে সম্প্রতি সে গুঞ্জন যে সত্য তা ফাঁস হয়েছে সোহেলের সঙ্গে হুমার একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশের মধ্য দিয়ে। এ ছবিটি প্রকাশের পর থেকে চারদিকে জোর গুঞ্জন চলতে থাকে সোহেলের সঙ্গে হুমার সম্পর্ক নিয়ে। এতদিন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হুমা।
তবে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন হুমা নিজেই। এ বিষয়ে তিনি বলেছেন,যে সম্পর্ক ছিল তা শেষ হয়ে গেছে। কারণ, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল তিনি একটি বড় ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাকে নিয়ে বলার সাহস হয়তো অনেকেরই নেই। তবে এটি শুধু অবৈধ শারীরিক সম্পর্ক ছিল না। মনের দিক থেকেও আমি তার প্রতি দুর্বল ছিলাম। পরে যখন দেখলাম তিনি সিরিয়াস না, তখন খুব বেশিদিন সম্পর্কটি ধরে রাখিনি। তবে আমার অনুরোধ বিষয়টি নিয়ে আপনারা আর নাড়াচাড়া করবেন না। এখন দেখার বিষয় হুমার এমন বক্তব্যের পর খান পরিবারে আবার নতুন করে কোনো ঝড় উঠে কি না । এবং কি বিরূপ মন্তব্য দেখা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad