এই তারকাদের সঙ্গে সৎ ছেলে-মেয়ের বয়সের তফাত কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

এই তারকাদের সঙ্গে সৎ ছেলে-মেয়ের বয়সের তফাত কত?


বলিউডের বেশ কিছু তারকা দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়েছেন। অনেক ক্ষেত্রেই প্রথম বিবাহের সন্তান ও দ্বিতীয় স্ত্রীর বয়সের পার্থক্য বেশ কম। পরস্পরের মধ্যে বন্ধুত্বও রয়েছে তাদের। যেমন সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা ও প্রথম পক্ষের মেয়ে সারা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সঞ্জয় দত্তের প্রথম পক্ষের কন্যা ত্রিশলা ও বর্তমান স্ত্রী মান্যতা দত্তের বয়সের ফারাক মাত্র নয়। মান্যতা ত্রিশলার চেয়ে নয় বছরের বড়। দু’জনের মধ্যে বেশ বন্ধুত্বও রয়েছে।
হেমা মালিনী ও সানি দেওল: ধর্মেন্দ্রর প্রথম পক্ষের ছেলে সানি। সানির সঙ্গে ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমার বয়সের ফারাক মাত্র আট বছর। হেমা আট বছরের বড় সানির চেয়ে।
মহেশ ভাটের প্রথম পক্ষের কন্যা পূজা ভাট। মহেশের দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের বয়সের ফারাক মাত্র ১৬। তবে ভাল বন্ধুত্ব রয়েছে তাদের।
কারিনা কাপুর ও সারা আলি খান: সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। সারার বয়স ২৪ আর কারিনার ৩৭। বয়সের তফাত মাত্র ১৩। দু’জনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণই।
পূজা বেদী ও পারভীন দুসাঞ্জ: কবীরের বর্তমান স্ত্রী পারভীনের সঙ্গে কবীরের প্রথম পক্ষের মেয়ে পূজার বয়সের ফারাক পাঁচ। তবে এক্ষেত্রে পূজা পাঁচ বছরের বড় পারভীনের চেয়ে।
লীনা চন্দভারকর ও অমিত কুমার: কিশোর কুমারের প্রথম সন্তান অমিত কুমার। কিশোরের চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে অমিতের বয়সের ফারাক মাত্র দুই বছর। লীনা মাত্র দু’বছরের বড় অমিতের চেয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad