টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিটি ব্যবসা সফলও হয়। তার বিপরীতে অভিনয় করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
নিজেকে সিঙ্গলই বললেও এপার বাংলা এবং ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর। তবে সেই দুই অভিনেতা কে তা জানায়নি সংবাদমাধ্যমটি।শিগগিরি মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিটি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন তাহসান খান ও তাসকিন রহমান।
মডেল কিষণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালে। তারপর ব্যক্তিগত কারণে এনগেজমেন্ট ভেঙেও যায়। তার আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সংসার করেছেন অভিনেত্রী।
No comments:
Post a Comment