‘চুরি’র শাস্তি যৌন সঙ্গম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

‘চুরি’র শাস্তি যৌন সঙ্গম!


বাড়িতে চুরি করেছে এই সন্দেহে ১৩ বছরের এক কিশোরকে ডেকে এনেছিলেন গৃহকর্তা। কিন্তু, ওই কিশোর তার বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নেয়নি। এর পরে গৃহকর্তা কানওয়ার সিংহ লোকজন ডেকে বেধড়ক মারধর করেন ওই কিশোরকে। শুধু তাকেই নয়। তার এক বন্ধুকেও ডেকে মারধর করা হয়। এখানেও শেষ হয়নি।
ওই দুই কিশোরকে জোর করে যৌন কর্মে বাধ্য করে তার ভিডিও তুলে রাখেন কানওয়ার। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২৬শে অক্টোবর।  গত শনিবার পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার পরই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নিগ্রহ-সহ অন্যান্য অভিযোগ সংক্রান্ত শিশুরক্ষা আইন (পসকো) অনুসারে ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার ও মুখ্য পিআরও দীপেন্দ্র পাঠক।
তাঁর বাড়িতে চুরি করার অভিযোগ তুলে কানওয়ার ওই দিন ওই কিশোরকে মেট্রো বিহারের বাড়ি থেকে ডেকে আনেন কানওয়ার। চুরির কথা স্বীকার না করায় ওই কিশোরের ১৫ বছরের এক বন্ধুকে ডেকে আনা হয়। নিজের লোকজন ডেকে কানওয়ার এর পর ওই কিশোরদের পরস্পরের সঙ্গে বাধ্য করেন যৌন কর্মে লিপ্ত হতে। পেট্রোল ও লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় তাদের গায়ে। যৌণাঙ্গে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। গোটাটার ভিডিও তুলে রাখেন। পুলিশে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় অম্বেডকর হাসপাতালে ভর্তি আছে ওই দুই কিশোর।
তবে, এত কিছুর পর প্রথমে পুলিশে অভিযোগ জানায়নি কিশোরদের পরিবার। কিন্তু, সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরই পুলিশে অভিযোগ করেন আক্রান্ত দুই কিশোরের পরিবার। ঘটনাটি ঘটেছে দিল্লির মেট্রো বিহার এলাকায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

No comments:

Post a Comment

Post Top Ad