আসানসোল জেলা হাসপাতালে চাকুরীর দাবিতে স্থানীয়দের বিক্ষোভ ৷ আসানসোল গ্রামের স্থানীয় জমিদাতাদের বক্তব্য , তারা জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি দিলেও মাননীয়া মুখ্যমন্ত্রীর স্থানীয়দের চাকরী দেবার প্রতিশ্রুতি থাকলেও , আসানসোল গ্রামের স্থানীয়রা উপেক্ষিত ৷ ইতিপূর্দে তারা ২০১৬ সাল থেকে চাকরীর দাবিতে বিক্ষোভ দেখালেও সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে বাইরের জেলার ৭০জন চাকরী পেয়েছে ৷ অথচ স্থানীয় একজনেরও শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরী হচ্ছে না ৷ সেই কারণে বৃহস্পতিবার তারা স্থানীয় বেকার যুবক -যুবতীদের চাকরীর দাবিতে চাকুরী প্রাপ্ত বহিরাগত সিকিউরিটি গার্ডদের বের করে দিয়ে ধর্ণায় বসে ৷শেষ পর্যন্ত হাসপাতাবের সুপার স্থানীয়দের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়৷

No comments:
Post a Comment