গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের!

'মালায়ালাম' গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের!
মুম্বাই, ০৬ আগস্ট- কারেনজিৎ কাওর বোহরা। চলচ্চিত্র অঙ্গনে যিনি সানি লিওন নামেই পরিচিত। এই ইন্দো-আমেরিকান অভিনেত্রী ইতোমধ্যেই বলিউডে উত্তাপ ছড়িয়েছেন গ্লামার দৃশ্যের উপস্থিতিতে। এবার মালায়ালাম সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল তার অভিষেক নিয়ে। অবশেষে গুঞ্জন সত্যি হতে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মালায়ালাম পরিচালক ওমর লুলুর নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে সানিকে। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এতে অভিনয় করছেন জয়রাম, ধর্মজন বোলঘাতি, হানিরোজ ও বিনয় ফোর্ট। এটি একটি কমেডি ঘরানার সিনেমা।’
এর আগে চরিত্রটির জন্য পর্নো তারকা মিয়া খলিফাকে ভেবেছিলেন নির্মাতা। কিন্তু পরবর্তীতে সানি লিওনকে নেয়া হয়। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না নির্মাতা ওমর লুলু।
এদিকে এ পরিচালকের বহুল আলোচিত রোমান্টিক-কমেডি ওরু আদার লাভ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এ সিনেমার  ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়া প্রকাশের ভ্রু কাঁপানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করে। রাতারাতি আলোচনায় উঠে আসে সিনেমাটি। 
ওরু আদার লাভ সিনেমা মুক্তি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এ সিনেমার প্রযোজকের সঙ্গে কিছু ঝামেলা তৈরি হয়েছে। ফিল্ম ইমপ্লয়েস ফেডারেশন অব কেরালা (এফইএফকেএ) বিষয়টি দেখছে এবং সমাধানের আশ্বাস দিয়েছে। এ বিষয়ে আলোচনা হবে এবং দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।’
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad