রাজা-রানীর সাথে উঠবেন-বসবেন, পাবেন ৫৭ লাখ টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

রাজা-রানীর সাথে উঠবেন-বসবেন, পাবেন ৫৭ লাখ টাকা!

রাজা-রানীর সাথে উঠবেন-বসবেন, পাবেন ৫৭ লাখ টাকা!
রাজা-রানীর নিকট কোন কাজ করতে চান? যদি ইচ্ছা থাকে তাহলে সেই সুযোগ আপনিও পেতে পারেন। খুব সহজ এক কাজ করে আপনি মাসিক বেতনও পাবেন। তাও অল্প-স্বল্প নয়, একেবারে ৫৭ লাখ টাকা!
বাকিংহ্যাম প্যালেস সামাজিক মাধ্যমে একটি চাকরীর পোস্ট করেছেন। সেই কাজের টাইটেল হল, ‘হেড অফ ডিজিটাল অ্যাংগেজমেন্ট’। অর্থাৎ সামাজিক যোগাযোগ বজায় রাখা হল এই পোষ্টের কাজ।
কাজের বিবরণে দেয়া রয়েছে যে, রাজ পরিবারের সাথে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ব্যাক্তির সাথে যোগাযোগ রক্ষা করা। খুব দ্রুত সকলের সাথে ডিজিটাল কৌশলে যোগাযোগ রক্ষা করতে হবে। সকলের সাথে যোগাযোগ রক্ষা করে তা ফলপ্রসূ করার নিশ্চয়তা দিতে হবে।
শুধুমাত্র তাই নয়, রানীর টুইটার একাউন্ট চালানোর দায়িত্ব তাকে অর্পণ করা হবে। রানীর ২ মিলিয়ন ফলয়ারকে সমস্ত বিষয়ে জানানোর জন্য টুইট করতে হবে। সমস্ত বিষয় বলতে, রাজ পরিবারের বিভিন্ন স্থানে ভ্রমণ, বিভিন্ন মিটিং ও কাজ সম্পর্কে জানাতে হবে।
এখানে কাজ করলে আপনি ব্যাপক সুবিধাও ভোগ করতে পারবেন। বছরে ব্যাংকের ছুটিপঞ্জিকা অনুযায়ী ৩৩ দিনের ছুটি রয়েছে। দুপুরের ফ্রি খাবার তো আছে এবং সবচেয়ে বড় উপহার হল রাজ পরিবারের সকলের সাথে বন্ধুত্ব করতে পারবেন।
–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।

No comments:

Post a Comment

Post Top Ad