ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা। অল্পের জন্য রক্ষাপেলেন ঠিকাদার সঞ্জয় কুমার, দুর্গাপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত শ্যামসেল সাইডিং থেকে ঢিল ছোঁড়া দুরত্বে। পুলিশ সুত্রের খবর, গত পরশু দিন রাত ১১টা ২৫ নাগাদ ঠিকাদার নিজের কাজ সেরে নিজের গাড়ি করে বাড়ি ফেরার সময় মোটর বাইকে আসা দুই দুষ্কৃতি খুব কাজ থেকে গাড়িটিকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ।লক্ষভ্রষ্ট হয়ে ২ টি গুলি গাড়ির কাচ লাগে এবং এপার উপার হয়ে যায়। গুলি দুটি সঞ্জয়বাবুর কানের পাশ দিয়ে যাবার ফলে অসুস্থ হয়ে পড়েন। সঞ্জয় কুমারের সঙ্গে আর একজন ছিলেন তিনি পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ আসে। জামুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন সঞ্জয় কুমার। তিনি জানান তার পূর্ব পরিচিত অমিত পান্ডে এবং অপূর্ব মন্ডল এই ঘটনায় যুক্ত ।তিনি আরো জানান বছর দুয়েক আগে এক ঠিকাদার সংস্থা থেকে মাল গাড়ি তে আসা মাল খালি এবং বোঝাই করার বরাত পান । ২০১৭ সালের মার্চ মাসে মেয়াদ শেষ হয় ।এর পরই অপূর্ব মন্ডল এবং অমিত পান্ডে ওই কাজের বরাত পায় ।তাদের মেয়াদ শেষ হওয়ার ঐ বছর নভেম্বর মাসে তিনি পুনরায় মালগাড়ি সামগ্রী খালি এবং বোঝায় করার বরাত পান। এর ফলে অভিযুক্ত ওই দুই ব্যক্তি তাকে নানানভাবে হেনস্থার চেষ্টা করে। তাই গত পরশু দিন রাত্রে বাড়ি ফেরার সময় তারাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

No comments:
Post a Comment