বিমানেই দেখা মিললো একই চেহারার দু’জন মানুষ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

বিমানেই দেখা মিললো একই চেহারার দু’জন মানুষ!

বিমানেই দেখা মিললো একই চেহারার দু’জন মানুষ!
লন্ডন, ০৩ নভেম্বর- আপনার চেহারা মতন যদি আরেক জনকে আপনি সামনাসমনি দেখেন তাহলে কেমন লাগবে আপনার? তাও যদি বিমানে সহযাত্রী হিসেবে দেখেন তাহলেও বা কেমন লাগবে। হ্যাঁ, এমই একটি ঘটনা ঘটেছে লন্ডনের একটি বিমানে। তারা কিন্তু জমজ ভাই নন, হলে অবশ্য অখুশি হতেন না। এমন মানুষ খুব কমই আছেন, যাদের চেহারা হুবহু মিল।
তাদের দু’জনের চেহারার কোনো অমিল নেই। মুখভর্তি বাদামি দাঁড়ির একজন লোক বিমানে তার নির্ধারিত আসনে বসতে গিয়ে দেখেন পাশের আসনে হুবহু তার মতই আরেকজন বসে আছেন। এক অপরকে দেখে উভয়েই হতভম্ভ। তবে প্রাথমিক ধাক্কা সামলে দু’জনই হাসি-আনন্দে, খোশগল্পে মেতে উঠেন এবং একফাঁকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তাদের বন্ধুরাও ছবিটিতে লাইক, মন্তব্য করে তাদের বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
বিজ্ঞানীরা বলছেন, হুবহু একই চেহারার অনাত্মীয় মানুষ থাকা অসম্ভব নয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিশেষজ্ঞ দানিয়েল পডিনি বলেন, মানবদেহের জিনগুলো এলোমেলোভাবে সাজানো। তাই আমাদের মধ্যে কিছু মানুষ দেখতে একই রকম হয়।
তিনি বলেন, যেহেতু চেহারা নির্ধারণে স্বভাবতই দক্ষ নয় মানুষ এবং আমরা নির্দিষ্ট কিছু অঙ্গ দিয়েই চেহারা নির্ধারণ করি। কাছাকাছি চেহারার কাউকে দেখলেই মনে করি হুবহু চেহারা।

No comments:

Post a Comment

Post Top Ad