নিউইয়র্ক, ১৪ আগস্ট- দূরারোগ্য ব্যাধি যেনো জীবনের সব কিছু ম্লান করে দিয়েছে বলিউডের রুপালি পর্দার তারকা অভিনেত্রী সোনালি বেন্দ্রের। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই তারকা চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। আর তাকে দেখতে সুদূর নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান।
সুজান এবং সোনালি খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের টানেই সোনালিকে কিছু আনন্দঘন সময় দিতে নিউইয়র্কে উড়ে যান সুজান। দুজনে মিলে নিউইয়র্কের শহরে অনেক ঘুরেছেন। খেয়েছেন প্রিয় সব খাবার। তাদের সঙ্গে ছিলেন আরও ক’জন। বন্ধু সুজানের এমন বন্ধুত্বপূর্ণ আচরণে বেশ খুশি হয়েছেন সোনালি।
ঘুরাঘুরির সময়ে তোলা কিছু ছবি ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন সুজান। ক্যাপশনে তিনি লেখেন, ‘খারাপ সময় জীবনে আসে এবং আমাদের কষ্টে রাখে। কিন্তু মানুষ সে সময়কে পেছনে ফেলে ঠিকই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়।’
প্রসঙ্গত, হঠাৎ করেই জানা যায় জটিল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান। সেই মন খারাপের খবরটি সামলে না উঠতেই খবর আসে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে। হাই গ্রেডের ক্যান্সারের শিকার হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী।

No comments:
Post a Comment