এ কি রে বাবা! ঘুমন্ত স্বামীর চোখে ফেভিকুইক ঢালল স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

এ কি রে বাবা! ঘুমন্ত স্বামীর চোখে ফেভিকুইক ঢালল স্ত্রী

ঘুমন্ত স্বামীর চোখে ফেভিকুইক ঢালল স্ত্রী
কথা কাটাকাটি হয়েছিল স্বামী-স্ত্রীর মাঝে। আর এরই জেরে স্ত্রী রেগে গিয়ে স্বামীর চোখে লাগিয়ে দিলেন শক্তিশালী আঠা ‘ফেভিকুইক’। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের রেওয়া জেলার কারাহিয়া গ্রামে।
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সন্তোষ বিশ্বকর্মা নামের ওই ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি। তাঁর দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, শক্তিশালী দাহ্য আঠা ফেভিকুইক সাধারণত কাঠ এবং প্লাস্টিক জোড়া লাগাতে ব্যবহার করা হয়। মানব শরীরের জন্য এটি বিপজ্জনক। বিশেষ করে চোখের মতো স্পর্শকাতর অঙ্গে শক্তিশালী এই আঠাটি স্থায়ী ক্ষতি করতে পারে।
আহতের পরিবার সূত্রে এনডিটিভি জানায়, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। স্ত্রী বিজয়লক্ষ্মীর সঙ্গে খাবার নিয়ে কথা কাটাকাটি হয় সন্তোষ বিশ্বকর্মার। এরই জেরে ঘুমন্ত অবস্থায় সন্তোষের চোখে ফেভিকুইক লাগিয়ে দেন তাঁর স্ত্রী।
সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠেন সন্তোষ। একপর্যায়ে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর থেকেই পলাতক স্ত্রী বিজয়লক্ষ্মী। তবে তাঁর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি সন্তোষ বিশ্বকর্মা।

No comments:

Post a Comment

Post Top Ad