নারী শিক্ষকের সঙ্গে হাত না মেলালে জরিমানা!একি... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

নারী শিক্ষকের সঙ্গে হাত না মেলালে জরিমানা!একি...

নারী শিক্ষকের সঙ্গে হাত না মেলালে জরিমানা!
বর্ন, ২৬ মে- সুইজারল্যান্ডে মুসলিম ছাত্ররা নারী শিক্ষকদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের পাঁচ হাজার ডলার জরিমানা করার এক নির্দেশনা জারি করেছে দেশটির উত্তরাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ। খবর বিবিসির।
দুইজন সিরিয় ছাত্র ধর্মীয় কারণে তাদের স্কুলের নারী শিক্ষকদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের সে ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিলো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন নির্দেশনা দিলো সুইস কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষকদের সঙ্গে মুসলিম ছাত্রদের হাত মেলানোর অস্বীকৃতি ‘লিঙ্গ বৈষম্য’ তৈরি করবে বলে উল্লেখ করেছে সুইস কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad