মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণা: রেলের ফুট ব্রিজের স্ল্যাপ ভেঙ্গে মহিলার মৃত্যু ঘটনায় পরিবারের পক্ষ থেকে রেলের গাফিলতির ও অবহেলার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনে।
জানা গিয়েছে, সামনে দূর্গা পুজা তাই মায়ের শাড়ি কিনতে মায়ের সাথে বাজারে গিয়েছিল মা অসিমা প্রামানিকের এক মাত্র মেয়ে পুজা প্রামানিক ।
শুক্রবার সন্ধে ৭ টার পর বারুইপুর স্টেশনের ৪ নাম্বার প্ল্যাটফর্মের কাছ থেকে লাইন পেরিয়ে ২ নাম্বার প্যাল্টফর্মের লাইন পার হতে গিয়েই হয়ে গেল বিপত্তি ।পুজা মা অসিমা প্রামানিকের থেকে কিছুটা এগিয়ে ছিল ,পিছনে ছিল মা অসিমা প্রামানিক । আচমকা পুজা মায়ের আর্তনাদে পিছন ফিরতেই দেখে মায়ের ঘাড়ের উপরে ফুট ব্রিজের স্ল্যাপ ভেঙে পড়েছে । মা লুটিয়ে পড়েছে । আর কয়েক হাত তফাতে আর এক মহিলাও লুটিয়ে পড়েছে এমনই ঘটেছিল শুক্রবার রাত ৭,৩০ নাগাদ । মাকে বারুইপুর হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি ।মা চিকিৎসকদের আশায় জল ঢেলে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল । আর এক আহত মহিলার নাম ছবি নস্কর কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। এই ঘটনার জেরে মদারাট নায়েবের মোড়ের বাসিন্দা মৃতা অসিমা প্রামানিকের মেয়ে মৌসুমি প্রামানিক শুক্রবার রাতেই বারুইপুর জি আর পি তে রেলের কতৃপক্ষের চরম গাফিলতি ও অবহেলায় তার মার মৃত্যু হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন ।
একই সাথে তিনি আরও অভিযোগ করেছেন , বছর তিনেক আগে এই ব্রিজ নির্মাণে রেল কতৃপক্ষ নিম্ন মানের ইমারতি দ্রব্য ব্যাবহার করেছে । শুক্রবারের সন্ধের ঘটনার জেরে রাতেই ওই স্ল্যাপ সরিয়ে দেয় রেল কতৃপক্ষ ।
শনিবার সকাল থেকেই ব্রিজের নিচে টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । । শনিবার সকাল থেকেই মেরামতের কাজে লাগিয়েছে রেলের লোকজন , অন্য দুর্বল স্ল্যাপ গুলিকেও সরিয়ে দেওয়া হয়েছে ।বারুইপুরে জি আর পি পুলিশ ও আর পি এফ পুলিশ বাহিনি মোতায়েন করা হয়েছিল । সাধারন যাত্রীদের উদ্দেশে মাইকের মাধ্যমে সাবধানে রেল পারাপারের নির্দেশ দেওয়া হচ্ছে । বারুইপুর ফুট ব্রিজের এই ঘটনার জেরে বারুইপুরের সাধারন বাসিন্দাদের রেল লাইন ধরেই এক নাম্বার ও ২ নাম্বার ,৩ নাম্বার প্যাল্ট ফর্মে উঠতে হচ্ছে । বারুইপুর স্টেশনের সামনের দিকে ১ নাম্বার প্যাল্টফর্ম থেকে ৪ নাম্বার প্যাল্টফর্মে যাওয়ায় একটি ফুট ব্রিজ চালু আছে এর সামনে শেষের দিকে আর একটি ফুট ব্রিজ বন্ধ অবস্থায় পড়ে আছে । এদিকে মৃত অসিমা প্রামানিকের মেয়ে মৌসুমি প্রামানিক বলেছেন ,রেলের গাফিলতির জেরে ও অবহেলার জেরে আমার মায়ের প্রান চলে গেছে। আমাদের সংসারে আমি ভাই আর বাবা। মায়ের সাথে পুজার শাড়ি কিনতে বেরিয়ে মায়ের জীবন চলে গেল । আমি আমার ভাইয়ের একটা চাকরি চাই ,এটাই ক্ষতি পুরুন রেলের কাছে । বারুইপুরের মদারাট নায়েবের মোড়ের বাসিন্দা তপন প্রামানিকের স্ত্রী অসিমা প্রামানিক , তপন বাবুর মদারাট বট তলায় এক সেলুনের দোকানে কাজ করেন । নায়েবের মোড়ে তারা ভাড়া থাকে । ছেলে অভিজিত প্রামানিক বঙ্গবাসী কলেজের বি এ তৃতীয় বর্ষের ছাত্র । নায়েবের মোড়ের বাড়ীতে এখন শোকের ছায়া । ছেলে অভিজিত প্রামানিক জানান ,আমার মার জীবন চলে গেল ব্রিজের জন্য , রেল ব্রিজটা সারালে মাকে মরতে হত না । মাকে বারণ করেছিলাম শুক্রবার যেও না বাজারে । মা দিদির সাথে গেল বাজারে । আমি রেলের কতৃপক্ষের শাস্তি চাই ,যারা এই রকম ব্রিজ করেছে তাদের শাস্তি চাই । এদিকে বারুইপুর এর এই ঘটনায় রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক ররি কর মহাপাত্র জানায় , রক্ষনাবেক্ষনের যাদের গাফিলতি ছিল রেলের দুই আধিকারিককে সাস্পেন্ড করা হয়েছে , সাত দিনের মধ্যে কি হয়েছিল কিভাবে হয় কেন হয়েছিল তার রিপোর্ট দিতে বলা হয়েছে । রেলের সব ব্রিজ এখন পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে ।


No comments:
Post a Comment