মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাজপড়ে মৃত্যু হলো দুই মৎস্যজীবীর। নিহতদের নাম সিরাজুল মণ্ডল (৩৩) ও আব্দুল ফারাহ মোল্লা।(৩৫)। নিহত দুই ব্যাক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাসন্তীর চার মৎস্যজীবী মাছ ধরতে যান সুন্দরবনের কেঁদো দ্বীপে। রবিবার মাছ ধরে বাড়ী ফেরার পথে হঠাৎ ই নৌকা তে বাজ পড়ে।গুরুতর অবস্থায় দু'জন কে নিয়ে আসা হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুই মৎস্যজীবী কে মৃত্যু বলে ঘোষনা করেন। অন্যদুই আহতদুই মৎস্যজীবী কে বাসন্তীর হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment