জয়ন্ত সাহা, আসানসোল: ট্রাক্টরের সাথে মোটর বাইকের সংঘর্ষে দুর্ঘটনায় আহত তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে লালবাজার অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটি থানার অন্তর্গত বড়রা অঞ্চলের খোলামুখ খনি থেকে ট্রাক্টর বোঝাই কয়লা নিয়ে যাবার সময় লালবাজার অঞ্চলে একটি মোটর বাইকের সংঘর্ষ হয় ৷
যার জেরে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বাইক আরোহী দীপক মাঝি , ও তার স্ত্রী বর্ষা মাঝি এবং তাদের মেয়ে ময়না মাঝি ৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বেসকারি হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করে ৷ পাশাপাশি কয়লা বোঝাই ট্রাক্টরটিকে স্থানীয় গ্রামবাসীরা আটক করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে ৷ যদিও ঘটনাস্থলে এখনো পুলিশ উপস্থিত হয়নি ৷


No comments:
Post a Comment