কলেজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীঃ ছাত্রদের মধ্যে সহনশীলতা আনতে হবে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

কলেজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীঃ ছাত্রদের মধ্যে সহনশীলতা আনতে হবে




মৃন্ময় নস্কর, বারুইপুর : ছাত্র-ছাত্রীদের মধ্যে সহনশীলতার অভাব আছে , তা আনতে হবে । ক্লাসের ব্যাপারেও সচেতন হতে হবে ,এমনই পরামর্শ দিলেন বিধান সভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালে বারুইপুর কলেজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন অধ্যক্ষ ।

এদিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ চঞ্চল কুমার মণ্ডল ,কলেজের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ কুমার দাস , চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী , ভাইস চেয়ারম্যান গৌতম দাস ,জেলা পরিষদ সদস্য জয়ন্ত ভদ্র সহ অন্যরা । এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অনেক কাজ করেছে , আরও কাজ হবে আগামি দিনে কলেজে আরও স্মার্ট ক্লাস করতে হবে অধ্যাপক –অধ্যাপিকাদের । এদিন কলেজে ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নতুন সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন ও কলেজের পত্রিকা দক্ষিনি এর উদ্বোধন করেন অধ্যক্ষ ।

No comments:

Post a Comment

Post Top Ad