বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড



নিজস্ব প্রতিনিধি, আলিপুর : সংগ্রামপুর বিষমদ কাণ্ডে সাজা ঘোষণা করল আলিপুর আদালত। আগেই চারজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বেকসুর খালাস পেয়েছিলেন ৬ জন। শুক্রবার সংগ্রামপুর বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা-সহ চারজন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত। তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। রায় শোনার পরই আদালত চত্বরে ভেঙে পড়েন দোষীদের আত্মীয়রা। তাঁদের পরিবারের দাবি, ইচ্ছে করে ফাঁসানো হয়েছে । এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন তাঁরা।

২০১১ সালের ডিসেম্বর মাসে সংগ্রামপুর বিষমদ কাণ্ড ঘটে। বিষমদ খেয়ে মৃত্যু হয় মগরাহাট, উস্তি-সহ ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৭৩ জনের। এই ঘটনায় মগরাহাট এবং উস্তি থানাতে দু’টি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পরে তদন্তের দায়িত্বভার যায় সিআইডি-র হাতে। তদন্তে জানা যায়, যে চোলাই মদ খেয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই চোলাই মদ বানাত কুখ্যাত ডন নূর ইসলাম ওরফে ফকির ওরফে খোঁড়া বাদশা।এই ঘটনা সংগ্রামপুর বিষমদকাণ্ড নামে পরিচিত। রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad