ব্রেকিংঃ বীরভূমে পথ দুর্ঘটনায় বলি ৭ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

ব্রেকিংঃ বীরভূমে পথ দুর্ঘটনায় বলি ৭




স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ রাত থেকে সকাল বীরভূমে পথের বলি ৭ আহত ২। রবিবার রাতে মল্লারপুর থেকে অটো করে চালক সহ সাত জন যাত্রী রামপুরহাটের দিকে আসছিলো । মল্লারপুর থানার ৬০নম্বর জাতীয় সড়কের উপর পেট্রোল পাম্পের সামনে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডোর ওই অটোটিকে ধাক্কা মারে । ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয় আহত হয় ১মহিলা । তাকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় । মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় । ঘাতক গাড়িটি আটক করেছে মল্লারপুর থানার পুলিস ।

এর কয়েক ঘন্টা পরেই সোমবার ভোরে নলহাটি থানার কোঠাতলা বাইপাসে এক সাইকেল আরহীকে ধাক্কা মারে একটি লরি । ঘটনাস্থলে ওই সাইকেল আরহীর মৃত্যু হয়, আহত হয় আরো একজন । এর পরেই উত্তেজিত জনতা গাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে । নলহাটি থানার পুলিস গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে । দুটি ঘটনায় শোকের ছায়া এলাকায় ।

No comments:

Post a Comment

Post Top Ad