মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: বজ্রঘাতে মৃত্যু হলো তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রের।ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ বাদাম তলায় ।নাম প্রীতম মণ্ডল বয়স চব্বিশ বছর।
জানা গিয়েছে, এনডুস কলেজের রাষ্ট্র বিঞ্জান কলাবিভাগের ছাত্র প্রীতম মণ্ডল। বাড়ি সোনার পুর থানার বনহুগলী হুটকো পাড়া এলাকাই । বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ বাদাম তলায় বৃহস্পতিবার সাইকেল নিয়ে বাজার করতে এসেছিল।আর নিম্ন চাপের জেরে বর্জ্য বিদ্যুত সহ বৃষ্টি পাত সমানে চলছিল।আর ঠিক সেই সময়েই বাজার করে সাইকেল নিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়িতে ফিরছিলো। প্রীতম মণ্ডল আর নেপাল গঞ্জের বাদাম তলায় পৌঁছাতে বিকট শব্দে হলো এবং চোখ ঝলসানোর মতো হয়ে গেলো।খানিকক্ষণ পরে দেখা যায় যে একটি ছেলের সাইকেল ছাতা ও ছেলেটি রাস্তায় পড়ে রয়েছে এবং আমরা গিয়ে দেখি যে বজ্রঘাতে মৃত্যু হয়েছে এমন দাবি স্থানীয় মানুষ জনেদের । শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েছে ।

No comments:
Post a Comment