তেল ট্যাঙ্কারের পিছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ! আহত বহু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

তেল ট্যাঙ্কারের পিছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ! আহত বহু




চাঁদনী, নন্দকুমার : রবিবার দুপুরে হলদিয়া মেছেদা ৪১নং জাতীয় সড়কের নন্দকুমার থানার নারকেলদা এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে চলন্ত তেল ট্যাঙ্কের পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস।

তেল ট্যাঙ্কারটি আবার ধাক্কা দেয় সামনে দাঁড়িয়ে থাকা আর একটি ডাম্পারে। এই ঘটনার জেরে তিনটি গাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে যাত্রীবাহী বাসে থাকা বেশ কয়েকজন যাত্রীও গুরুতর জখম হয়েছে।

তবে এই ঘটনার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারটি পালিয়ে যায়। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে ঘটনার জেরে কোনও প্রাণ হানি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

এই দুর্ঘটনার পর বেশ কিছু সময় রাস্তায় যানজট তৈরি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad