আসানসোল :জামুড়িয়ার তপসি অঞ্চলে ১৫০বছরের পুরানো সঙ্কীর্ণ ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার নিত্য যাত্রীদের ৷ রানিগঞ্জ থেকে সিউড়ি -রামপুর হাট উত্তর বঙ্গের দিকে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই সংঙ্কীর্ণ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নড়বড়ে ও ভঙ্গুর ৷ যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ ব্রীজটি এতটাই সংঙ্কীর্ণ যে একদিকের গাড়ি বা যান বাহন এলে অপর দিকের যান বাহন ও যাত্রীদের অপেক্ষা করতে হয় ৷ তবুও ৬০নম্বর জাতীয় সড়ক ধরে দিনে রাতে এই সংঙ্কীর্ণ সেতু ধরে লক্ষাধিক গাড়ি পারাপার হচ্ছে ৷
নিত্যযাত্রী ও স্থানীয়দের বক্তব্য, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি ৷ মাঝের হাট উড়ালপুল ভাঙার পর রাজ্য জুড়ে দুর্বল ও সংঙ্কীর্ণ ব্রীজগুলির সরজমিন শুরু হলেও এখনো উপেক্ষিত সিঙ্গারণ নদীর উপর থাকা এই সংঙ্কীর্ণ ব্রীজটি ৷স্থানীয়দের বক্তব্য দুর্ঘটনা ঘটার পরেই প্রশাসনের ঘুম ভাঙতে পারে ৷


No comments:
Post a Comment