কিশোরকে মারধর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

কিশোরকে মারধর!


অর্ক রায়,মালদা, ৮ সেপ্টেম্বর : আমবাগানে গাছের ডাল ভাঙ্গার অপরাধে এক কিশোরকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বিকালে ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়। আক্রান্ত কিশোর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কিশোরের নাম, অরুন মন্ডল(১৫)। বাড়ি ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়। আক্রান্ত ও তার পরিজনেরা জানিয়েছেন, হামলাকারীদের চিনতে পারেনি আক্রান্ত কিশোর। যদিও তারা জানিয়েছেন, আম বাগানে শুকনো কাঠ ভাঙার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। মাথায় হেলমেট পড়ে তিনজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর মারধর দিয়ে তাকে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে গাদুয়ার মোড় এলাকায় রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের লোকেরা জানতে পেরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
তবে কি কারণে ওই কিশোরকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।

No comments:

Post a Comment

Post Top Ad