জুতার প্রতি বিশেষ দুর্বলতা অক্ষয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

জুতার প্রতি বিশেষ দুর্বলতা অক্ষয়ের


দীর্ঘ ২৮ বছর ধরে বলিউডে আছেন অক্ষয়। সব সময় বিনীত এই অভিনেতা কাজের জন্য শত ভাগ দিতে রাজি।
আর তাই তো এত বছর পেরোলেও খান-কাপুরদের দাপটের বিপরীতে অক্ষয় একাই একশো! এখনো বছরে চার-পাঁচটা ছবি করেন তিনি। রাতারাতি হিট না হলেও অক্ষয়ের ছবির ফ্লপের সংখ্যা হাতেগোনা। ৯ সেপ্টেম্বর অক্ষয় কুমারের ৫১ তম জন্মদিন। জীবনের ৫১ তম বছরের প্রথম দিনে দিনটি কাটাবেন বউয়ের সাথে। অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ২০০২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অক্ষয়।
তিনি খিলাড়ি ৷ বলিউডে একের পর এক খিলাড়ি নামের ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ৷ কিন্তু ঠিক কতগুলো খিলাড়ি নামের ছবিতে অভিনয় করেছেন অক্কি ? বলতে পারবেন ? মোট ৮টি খিলাড়ি নামের ছবিতে অভিনয় করেছেন অক্ষয় ৷ ব্যক্তিগত জীবনে ভীষণভাবে নিয়ম মেনে চলেন অক্ষয় ৷ প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে পড়েন ৷সূর্যাস্তের পর শরীরের ক্যালরি বার্ন হয় না ৷ এই কারণে সূর্য ডুবে যাওয়ার পর আর কোন কিছুই মুখে তোলেন না অক্কি ৷
টুইঙ্কলের সঙ্গে একটি ম্যাগাজিনের ফোটোশ্যুটে আলাপ হয় তাঁর ৷ সেখান থেকে প্রেম এবং বিয়ে ৷ তবে টুইঙ্কলের সঙ্গে শ্যুট হওয়া সেই ম্যাগাজিন এখনও সযত্নে রেখে দিয়েছেন অক্ষয় ! জুতোর প্রতি দারুণ আকর্ষণ রয়েছে অক্ষয়ের ৷ তাই তাঁর অনেক জোড়া জুতো রয়েছে ৷ জানা গিয়েছে তাঁর জুতোর সংখ্যা স্ত্রী টুইঙ্কেলের থেকেও বেশী !
শ্যুটিং ব্যস্ত না থাকলে, এখনও প্রায় প্রতি শনিবার স্ত্রীর সঙ্গে ডিনারে যান অক্ষয় কুমার ৷ গজালি বলে একটি রেস্তোরা দারুণ পছন্দ অক্ষয় ও টুইঙ্কলের ৷ তবে এখনও সেখানে খাওয়ার-দাওয়ার পর ৬০০ টাকার বিল হয় দম্পতীর !

No comments:

Post a Comment

Post Top Ad