সালানপুরে সভাপতি, সহ সভাপতির নাম ঘোষণা অনুষ্ঠান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

সালানপুরে সভাপতি, সহ সভাপতির নাম ঘোষণা অনুষ্ঠান!



জয়ন্ত সাহা ,আসানসোল: সালানপুর বি. ডি.ও অফিসে মঙ্গলবার সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয়।মঙ্গলবার বেলা ১২টা নাগাদ এই অনুষ্ঠানের শুরু করা হয়। জানা গেছে, সভাপতি হিসাবে ফাল্গুনী ঘাসি কর্মকার আর সহ সভাপতি হিসাবে শ্যামল মজুমদার দায়িত্ব নেয়। সমষ্টি দপ্তরের আধিকারিকের সামনে তারা শপথ গ্রহণ করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, জেলাপরিষদ সদস্য মহঃ আরমান, যুব নেতা মুকুল উপাধ্যায়, যুব নেতা ভোলা সিং, দেন্দুয়া পঞ্চায়েত ইনচার্জ জে. পি সিং,সহ দলের সমস্ত কর্মী বৃন্দরা। এছাড়াও সমিতি জয়ী ২৩ জন প্রার্থী উপস্থিত ছিলেন আর সমস্ত পঞ্চায়েতর প্রধান উপ প্রধানরা।
বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবে উন্নয়ন করছে সে উন্নয়ন এর ধারা আমরা অব্যাহত রাখবো। আমরা চেষ্টা করবো সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর।
সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার বলেন, আমি চেষ্টা করবো আগের থেকে বেশি উন্নয়ন করার।আর সব মানুষের পাশে থাকার।

No comments:

Post a Comment

Post Top Ad