মানুষ মাছ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

মানুষ মাছ!




‘সমুদ্র দানব’ নাকি ‘ভিন গ্রহের জীব’! ক্যারিবিয়ান সাগরে খোঁজ মিলল অদ্ভুত এক মাছের। মাছটির রয়েছে মানুষের মতো নাক, আঙুল, পায়ের পাতা। রয়েছে মানুষের মতো দুটি পা। মাছটি দিব্যি হেঁটে বেড়াতে পারে। অনেকে এটাকে বলছেন এলিয়েন মাছ।
আর এই মাছকে সম্পূর্ণ নতুন প্রজাতির মাছ বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। মৎস্যজীবীদের বক্তব্য এমন অদ্ভুত মাছ ইহজনমে দ্বিতীয়টি দেখেননি তাঁরা।
মাছটি সম্পর্কে বলতে গিয়ে এক প্রাণীবিজ্ঞানী দি ইনডিপেনডেন্টকে জানান, জেলেদের জালে ধরা পড়া অদ্ভুত এই প্রাণীটিকে মাছ বলা যেতে পারে। এটির মানুষের মতো পূর্ণাঙ্গ পা এবং মানুষের আকৃতির নাক রয়েছে। তবে এটাকে ঠিক মাছ বলা যাবে না। এটির মধ্যে পাখি ও মাছের জীনের মিশ্রণ আছে।
জানুয়ারির ১২ তারিখে সাগরে ৭৪ বছর বয়স্ক মৎস্যজীবী হোপ ম্যাক লরেনসের জালে এই মাছ ধরা পড়ে। ওই মৎস্যজীবী জানান, সাগরে ৫০ বছরের বেশি সময় ধরে মাছ ধরছেন তিনি। তবে প্রায় একফুট লম্বা এই ধরনের মাছ কখনো দেখেননি, শোনেনওনি।
ক্যারিয়াকো দ্বীপের স্থানীয় মৎস্যজীবীরা এই ‘অদ্ভুত মাছ’টি দেখে তাজ্জব বনে গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad