মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: চল্লিশ লক্ষ টাকার হিরোইন সহ গ্রেফতার দুই। ধৃতরা হলেন রসিদা বিবি ও আহমেদ গাজি।ধৃত দুই জনের বাড়ি ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকায়।
জানা যায়, শুক্রবার বারুইপুর জেলা পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পায় যে ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকার দুই কারবারি হেরোয়েন নিয়ে জড়ো হয়েছে বিক্রি করার জন্য।ক্রেতা সেজে পুলিশ গিয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের থেকে এক কেজি আটশো গ্রাম হেরোয়েন নগদ এক লক্ষ আশি হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন। উদ্ধার হওয়া হেরোয়েনের বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা। কয়েক দিন আগে গোচারণ থেকে হিরোইন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতারের পর জেরা করে এদের সন্ধান পায় পুলিশ।

No comments:
Post a Comment