কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলার ঘটনায় আহত হলেন ৩০ জন। আ
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কর্নাটকের টুমকুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, টুমকুরে পৌর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ইনায়াতুল্লা খান। সেই উপলক্ষ্যে সোমবার বিজয় মিছিল করেছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা। মিছিল চলাকালীন কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর দুষ্কৃতীরা অ্যাসিড ছোড়ে। BJP-র কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ কংগ্রেসের।
ওই এলাকার কংগ্রেস নেতা কে ই রাধাকৃষ্ণন অভিযোগ করেন, "BJP-কে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তারা আমাদের এই জয়ে খুশি নয়। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।" হামলাকারীদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সম্প্রতি কর্নাটকের ২৯টি সিটি মিউনিসিপালিটির ২৬৩৩টি ওয়ার্ডে, ৩টি সিটি কর্পোরেশনের ১৩৫টি ওয়ার্ডে, ৫৩টি টাউন মিউনিসিপালিটিতে ও ২৩টি টাউন পঞ্চায়েতে নির্বাচন হয়। ভোটের ফলাফলে কংগ্রেস প্রথম স্থানে, BJP দ্বিতীয় স্থানে ও JDS তৃতীয় স্থানে রয়েছে।

No comments:
Post a Comment