অর্ক রায়, মালদা:মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বাবা মা ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানা এলাকার দামোদর টোলা এলাকায়।
রবিবার রাত্রিবেলা স্থানীয় বাসিন্দা সুবল মন্ডলের বাড়িতে চড়াও হয় তাদেরই পরিবারের সদস্য লক্ষ্মণ মণ্ডল ও রোহিত মন্ডল ।তারা বাড়িতে ঢুকে তার মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তার সম্মান হানি করার চেষ্টাও করে ।প্রতিবাদ করে বাবা সুবল মণ্ডল আর এই প্রতিবাদ করাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অভিযুক্ত লক্ষ্মণ মণ্ডল ।
অভিযুক্তরা তার মাথায় এবং ডান চোখে আঘাত করে বাঁচাতে আসলে তার স্ত্রীকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় তারা সেখানে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায় ।ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি সুবল মণ্ডল তার ডান চোখে প্রচন্ড আঘাতের ফলে সে ঠিক রকম ভাবে দেখতে পাচ্ছে না এই বিষয়ে সুবল মন্ডলের মেয়ে মোথাবাড়ি থানা লিখিত অভিযোগ করেছে ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ

No comments:
Post a Comment