স্কুল পথে আক্রান্ত কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

স্কুল পথে আক্রান্ত কিশোর



স্কুলে যাওয়ার পথে ছুরিকাহত হল ১৩ বৎসরের এক স্কুল ছাত্র। আহতের নাম সাহিল ওরাও। মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের লুক্সান এলাকার ঘটনা। আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় লুকসান প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয় শুল্কাপাড়া স্বাস্থ কেন্দ্রে। সাহিলের এক বন্ধু জানায় যে, তারা ছয় জন গাঠিয়া চাবাগানের মাথু লাইন থেকে  পায়ে হেটে লুক্সান হাইস্কুলে বাগানের রাস্তা দিয়ে স্কুলে  যাচ্ছিল। লুক্সান ও গাঠিয়া চা বাগানের মাঝামাঝি স্থানে চাবাগানের ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় লোক বেড়িয়ে এসে সাহিল ওরাওকে ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে আবার বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।ঘটনায় সাহিলের বন্ধুরা হতবাক হয়ে যায় ও কাঁদতে থাকে। চিৎকার শুনে  আশে পাশের লোকজন এসে পড়ে ও একটি টোটো করে সাহিলকে লুক্সান হাস্পাতালে নিয়ে যায়। সাহিলের বন্ধু দীপ ওড়াও বলে আততায়ীকে দেখতে পারলে সে চিনতে পারবে।এই ঘটনায় স্কুলের শিক্ষক ও ছাত্ররা হতচকিত হয়ে পড়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad