দেখুন শ্রীদেবীর ব্ল্যাক বিউটিকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

দেখুন শ্রীদেবীর ব্ল্যাক বিউটিকে!


বলিউড পাড়ায় এখন আলোচিত একটি নাম জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর ভারতীয় অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর কন্যা। ২০১৮ সালে ‘ধাড়াক’ চলচ্চিত্র দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার সৈরাট ছবির হিন্দি রিমিক্স হিসেবে তৈরি করা হয়। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর।
এরপর থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনায় সামনে আসছেন জাহ্নবী।
সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাগদান অনুষ্ঠান আয়োজন করা হয়।ইতালির লেক কমোতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হন বলিউডের নামীদামী অনেক তারকা। আর তাদের সঙ্গে হাজির হয়েছেন জাহ্নবী কাপুরও।
‘ধাড়াক’খ্যাত এই অভিনেত্রী অনুষ্ঠানে কালো সেমি-শের গাউন পরে উপস্থিত হন। আর এমন পোশাকে অনিন্দ্য সুন্দর দেখাচ্ছিল তাকে। তার রূপের দ্যুতি মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়।
এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সোনম কাপুর আহুজা, আনন্দ আহুজা, অনিল কাপুরসহ অনেক তারকা।

No comments:

Post a Comment

Post Top Ad