বার্ণপুর ইস্কো প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেস উৎপাদন ব্যাহত! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

বার্ণপুর ইস্কো প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেস উৎপাদন ব্যাহত! কেন?


জয়ন্ত সাহাঃ বার্ণপুর ইস্কো প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেস স্বাভাবিকতায় না ফেরায় উৎপাদন ব্যাহত হচ্ছে ৷গত ১৫ই আগষ্ট বিদ্যুৎ সরবরাহে ভোল্টেজ কম থাকায় অক্সিজেন ও নাইট্রোজেনের সরবরাহ কম হয়ে পড়ায় যান্ত্রিক তথা কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় ৷ তারপর থেকে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ আইএসপি তথা ইস্কোর কল্যাণী নামক ব্লাস্ট ফার্নেসটি প্রতিদিন ৬৫০০টন গলিত লোহা(হট মেটাল) উৎপাদন করে ৷ এর ফলে প্রতিদিন প্রায় ৪কোটি টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছে ইস্কো কর্তৃপক্ষ ৷ এবিষয়ে ইস্কোর  জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানান , এই ব্লাস্ট ফার্নেসটি বসিয়েছিল দক্ষিণ কোরিয়ান সংস্থা পসকো ৷ তাদের আধিকারিকেরা এসে কাজ শুরু করেছে ৷ খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সাথে কথা বলা হলে তিনি বলেন ইতিমধ্যে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে ৷ তাদের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে সমস্ত বিষয়টি জানা যাবে ৷ তবে তিনি বিষয়টি নিয়ে ইস্পাত মন্ত্রীর সাথে কথা বলবেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad