বনধ জারি রাখতে বাস পুড়ল মহানগরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

বনধ জারি রাখতে বাস পুড়ল মহানগরে



নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ বনধকে কেন্দ্র করে এবার বাস পুড়ল খোদ কলকাতায়।বুধবার দুপুর ২ টা নাগাদ ব্রেবোর্ন রোডে একটি সরকারি বাসে আগুন লাগায় বনধ সমর্থকরা। C7 এর বাসে আগুন লাগায় বনধ সমর্থকরা। ধর্মতলায় দিকে যাচ্ছিলো এই বাসটি। বাসে প্রায় ২০ জন মত যাত্রী ছিল।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় বড়বাজারের বিজেপির কর্মীরা এই বাসে আগুন ধরায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বাসের মধ্যে বিজেপি কর্মীরা ওঠে। এর পর বাসের সিটে আগুন ধরিয়ে দেয়। এর পর স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় বেস কিছু যাত্রী আহত হয়েছে।


বিজেপির যুব মোর্চার সহ সভাপতি চন্দ্র শেখর বাসোটিয়া বলেন, বিজেপির কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে। তবে মানুষ যে বনধকে নৈতিক সমর্থন জানিয়েছে। সেটা আজ প্রমান হয়ে গেল।

No comments:

Post a Comment

Post Top Ad