ফিল্মি কায়দায় আদালত থেকে পুলিশের হাত থেকে পালালো কয়েদি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

ফিল্মি কায়দায় আদালত থেকে পুলিশের হাত থেকে পালালো কয়েদি



চাঁদনী, হলদিয়াঃ ফিল্মি কায়দায় আদালত থেকে পুলিশের হাত থেকে পালাল বিচারাধীন আসামী। অভিযুক্ত আসামীর নাম প্রশান্ত ভক্তা।মহিষাদল থানা এলাকার কাপাএড়ায় হোটটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসার আসর বসানোর অভিযোগে মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে। জেল হেফাজতে ছিল। আজ হলদিয়া আদলতে তার মামলার শুনানি ছিল।

 তাই তাকে হলদিয়া মহকুমা আদালতের কোর্ট লকাপ থেকে এজলাসে নিয়ে যাওয়ার সময় পুলিশের নজরদারি এড়িয়ে পালিয়ে যায়। জানাগিয়েছে আগে থেকেই তার জন্য আদালতের বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিল তার সঙ্গী৷ পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বাইকে চড়ে চম্পট দেয়। তখন তাকে ধরতে পিছু ছুট দেয় পুলিশ। তবে খবর সংগ্রহের সময় পর্যন্ত আসামীর খোঁজে তল্লাসি চালায় পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad