বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে মথুরাপুর এক নম্বর ব্লকের নালুয়া গ্রাম পঞ্চায়েতের দড়ি চক এলাকায়। মৃত ব্যক্তির নাম ভোলানাথ সরদার ২৫ বছর, স্ত্রী পম্পা সরদার ২৩ বছর। এদের দুটি কন্যা সন্তান বর্তমান। একজনের বয়স ৯ বছর, অপরজনের ৩ বছর। স্থানীয় সূত্রে জানা যায় পম্পা সরদার আজ সকালে বাড়ি থেকে লাইটপোস্টে টানা তারে কাপড় শুকাতে দিতে যায়। তখন সে বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে তার স্বামী ভোলানাথ সরদার ছাড়াতে ছুটে যায়। তাকেও বিদ্যুৎ ধরে নেয়। তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষজন দৌড়ে এসে লাঠি দিয়ে তারে মারতে থাকে। লাইটের জাম্পার বাড়ি থেকে দূরে থাকায় জাম্পার ফেলতে দেরি হয়। কিন্তু ততক্ষণে সব শেষ সেখানেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়।

No comments:
Post a Comment