সাইকেলবাহন ধরে রাখতে বাইপাসে সাইকেল র‍্যালি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

সাইকেলবাহন ধরে রাখতে বাইপাসে সাইকেল র‍্যালি




নিজস্ব প্রতিনিধি, দক্ষিন ২৪ পরগণা: কলকাতার পূর্বপ্রান্তে ই এম বাইপাসে মোট যানবাহনের ৫.৫ শতাংশ সাইকেল। মাসে ৪ লক্ষের বেশি সাইকেল চলে ইএম বাইপাসে। এই শতাংশ আরো কয়েক ধাপ বেড়ে যাবে যদি ইএম বাইপাসে একটা সাইকেল লেন হয়। দ্রুতগতির বিশ্ববাংলা সরণীতে ঝুঁকি নিয়ে যারা সাইকেল চালিয়ে যায়, তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সাইকেলের ঘাড়ের ওপর বাস উঠে পড়বে না। গত ফেব্রুয়ারি মাসে দুই কিশোর সাইক্লিস্টের বাসের ধাক্কায় প্রাণ হারানোর মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না আর।

ইএম বাইপাসে সাইকেল লেন চাই। অবিলম্বে ১৫.৪ কিমি রাস্তার পুরোটায় সাইকেল লেন সম্পূর্ণ করতে হবে। মেট্রো ঘেঁষে চাই সাইকেল স্ট্যান্ড / সাইকেল গ্যারেজ। সাইকেল পরিকাঠামো ছাড়া চওড়া রাস্তা নির্মাণ সাইকেল-বিদ্বেষী। গোদের ওপর বিষফোঁড়া ইএম বাইপাসের মোড়ে মোড়ে নো-সাইক্লিং বোর্ড।

রবিবার সকাল ৭ টায় অজয়নগর মোড়ে সাইকেল র‍্যালি শুরু হয়েছিল।সূত্রের খবর, লিপিকা বিশ্বাস প্রথম বাঙালি মহিলা হিসেবে সাইকেলে একা একা ইউরোপ ভ্রমণ করে মঙ্গলবার ফিরেছেন। তাকে দিয়ে সাইকেল র‍্যালির উদ্বোধন করানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad