বিভাস লোধঃ প্রয়াত প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্ত।জানা যায়, সোমবার অসুস্থজনিত কারণে মারা যান তিনি।বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বিশ্বনাথ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আজ ৯২ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন। ১৯৮৯ সালে তিনি ওই পদে নির্বাচিত হন। ১৯৭৭ সালে সিএবি-র সচিব হিসাবে তাঁর প্রশাসক জীবন শুরু। ১৯৮২ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। তাঁর পুত্র সুব্রত দত্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
বিশ্বনাথ দত্তের প্রয়াণ ক্রীড়া জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছেন, "আমি প্রয়াত শ্রীদত্তের আত্মীয় পরিজনসহ তাঁর অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



No comments:
Post a Comment