'কফি উইথ করণ'-এর সিজন-৬ শুরু করতে চলেছেন করণ জোহর। করণের এই শোয়ের প্রথম দিনের অতিথি বলিউডের দুই প্রথম সারির অভিনত্রী। আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। একজন রণবীর কাপুরের বর্তমান, অন্যজন প্রাক্তন। যিনি রণবীর কাপুরের প্রাক্তন তিনিই আবার রণবীর সিংয়ের বর্তমান। মনে করা হচ্ছে দুই রণবীরের গোপন খবরের পর্দা ফাঁস করতেই আসছেন তাঁদের বান্ধবীরা।
বলা যেতে পারে মহিলা মহলের গল্প, গুজব ও পরচর্চা দিয়েই শুরু হতে চলেছে করণ জোহরের কফি উইথ করণের এই চ্যাট শো। আর শোয়ে দীপিকা ও আলিয়া যখন থাকছেন তখন দুই রণবীরের সম্পর্কে নানান গোপন কথার পর্দা যে ফাঁস হবে তা বলাই বাহুল্য। গত বছর এই শোয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও রণবীর সিং জুটি। বলিউডের দুই রণবীরের হাসি ঠাট্টা ও গল্প-গুজবে জমে উঠেছিল চ্যাট শো।
এবার দেখা যাক দীপিকা ও আলিয়া একে অপরের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন। বিশেষ করে যখন রণবীর কাপুরের সঙ্গে দীপিকা ও আলিয়া দুজনেরই বিশেষ একটা সম্পর্ক রয়েছে। দীপিকা হলে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা। বিভিন্ন কারণে সেই সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট রয়েছে। আর আলিয়া হলেন রণবীর কাপুরের বর্তমান। অন্যদিকে দীপিকা আবার বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন, তবে শুধু প্রেম কেন এবছরের শেষে সাত পাকে বাঁধাও পড়েছেন তাঁরা।
তাই সব মিলে দীপিকা-আলিয়ার উপস্থিতিতে করণ জোহরের কফি-উইথ করণের সিজন -৬ এর শুরুটা যে অসাধারণ হবে তা বলাই বাহুল্য।
No comments:
Post a Comment