দিলীপ-মুকুল নিয়ে বঙ্গ বিজেপির গুঁটি সজ্জা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

দিলীপ-মুকুল নিয়ে বঙ্গ বিজেপির গুঁটি সজ্জা



লোকসভা ভোটকে সামনে রেখে গুঁটি সাজানোর কাজ শুরু করে দিল বঙ্গ বিজেপি।শনিবার সকাল থেকে রাজ্য অফিসে প্রথম মিটিং শুরু হয়েছে ভোটার তালিকা নিয়ে। পঞ্চায়েত থেকে পুর এলাকায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন ভোটার, বিজেপি মনোভাবাপন্ন ভোটারদের নাম তোলা থেকে শুরু করে ভিন রাজ্যের বাসিন্দা, যাঁরা কর্মসূত্রে এখানে থাকেন তাদের নাম তালিকায় নথিভুক্ত করা এগুলি নিয়ে আলোচনা চলছে। রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায় সহ শীর্ষ নেতৃত্ব। দুপুর থেকে আরেকটি মিটিং শুরু হবে। পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে অশান্তির জেরে পুরুলিয়াতে দলের তিন কর্মীর মৃত্যু ও আমডাঙ্গার ঘটনা, এসবগুলি নিয়ে শাসকদলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কী ধরনের আন্দোলন-কর্মসূচি নেওয়া হবে সেটাই ঠিক হবে দুপুরের বৈঠকে। সেখানে দলের কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সভাপতিরা উপস্থিত থাকবেন। দলের রাজ্য পদাধিকারীদেরও ডাকা হয়েছে। কলকাতার বুকেও বড় কর্মসূচি নেওয়া হতে পারে। আজই সন্ধ্যায় ভারত সভা হলে বিজেপির আইপিএস সেলের সভা। সেখানে যোগ দিতে পারেন রাজ্যের নামকরা কয়েকজন প্রাক্তন পুলিশ কর্তা।

No comments:

Post a Comment

Post Top Ad