১৩ কোটি টাকার কুকুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

১৩ কোটি টাকার কুকুর




চলতি সপ্তাহে চীনে এক ব্যতিক্রমধর্মী কুকুর প্রদর্শনী হয়ে গেল। এতে সম্রাট নামের তিব্বতি বড় আকারের এক কুকুরের দাম ওঠে ১ কোটি ইউয়ান (১৩ কোটি ২০ লাখ টাকা)। প্রদর্শনীতে ১০০০-এরও বেশি কুকুর নিয়ে হাজির হন বিভিন্ন অঞ্চলের লোকজন।
সম্রাট ছাড়া অন্য কুকুরগুলোর গড় দাম ছিল ১০ লাখ ইউয়ান। চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের সিচুয়াচুং শহরে দুই দিনব্যাপী কুকুর প্রদর্শনীর আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যতিক্রমধর্মী প্রদর্শনীটিতে হাজারেরও বেশি ঝুলন্ত কান ও ঠোঁট বিশিষ্ট কুকুর নিয়ে আসেন তিব্বতি ব্যবসায়ীরা। এই আয়োজনের কারণ হিসেবে জানা যায়, তিব্বতি কুকুরকে পবিত্র জন্তু বলে মনে করেন চীনের লোকজন। মালিকের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ ধরনের কুকুর আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় দেশটিতে। অন্যান্য কুকুরের দাম  ১০ লাখ ইউয়ান হলেও সম্রাটের মালিকের কাছে তার মূল্য অনেক বেশি। মালিক মনে করেন, সম্রাট অন্য যে কোনো কুকুরের তুলনায় দেখতে সুন্দর। এ ধরনের কুকুর সচরাচর পাওয়া যায় না। তা ছাড়া সম্রাট প্রাচীন জাতের কুকুর হওয়ায় কেন্দ্রীয় এশিয়ার এতিহ্য লালন করছে বলে মনে করেন কুকুরটির মালিক।

No comments:

Post a Comment

Post Top Ad