জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন ফলাফল !উন্মাদনা তুঙ্গে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন ফলাফল !উন্মাদনা তুঙ্গে





নিজস্ব প্রতিনিধি :ছাত্র নির্বাচন নিয়ে উন্মাদনা প্রায়ই থাকে তুঙ্গে, কারণ এই নির্বাচনেই ভবিষ্যৎ নেতাদের পরিচয় পাওয়া যায়। সেই নির্বাচন হয় যদি আবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের, তাহলে তো এক কথায় তা বেশ গুরুত্বপূর্ণ দেশীয় রাজনীতিতে।
আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফল। সূত্র জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি আসনেই এগিয়ে রয়েছে বাম জোট। প্রেসিডেন্ট পদে নির্বাচনে এগিয়ে বাম প্রার্থী এম সাঁই বালাজি(১০৭৫), এর পরেই আছেন এবিভিপির ললিত পাণ্ডে(৫৪৫), এরপর বিরষা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(৩৪৬) ও আরজেডি রয়েছে ক্রমানুসারে। ভাইস প্রেসিডেন্ট পদে এগিয়ে সারিকা, এর পরেই রয়েছে এবিভিপি ও বিএপিএসএ।
সম্পাদক পদের দৌড়েও এগিয়ে বাম ছাত্র জোট। এর পরেই রয়েছে এবিভিপি। যুগ্ম সম্পাদক পদের দৌড়ে এগিয়ে রয়েছেন বাম জোটের প্রার্থী আমুথা। এবিভিপি রয়েছে তৃতীয় স্থানে
তবে গতকাল নির্বাচন শান্তিপূর্ণভাবে মেটেনি। গতকাল নির্বাচন চলার সময়েই বাম ছাত্র ইউনিয়ন ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরা ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল এবিভিপির সদস্যরা ভোট গণনা কেন্দ্রে হামলা করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। এবিভিপি পক্ষের অভিয়োগ ছিল তাদের না জানিয়েই ভোট গণনা শুরু হয়েছে। এর প্রতিবাদেই তারা ভোট গণনা কেন্দ্রে গিয়ে ভাঙচুর করে ও ভোটকর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, এবছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের দায়িত্ব নিজেদের হাতে রাখতে বাম জোট বেঁধেছে বেশ ভালো মতনই। এই জোটে রয়েছে আইসা, এসএফআই, ডিএসএফ, এআইএসএফ।
অন্যদিকে রয়েছে এবিভিপি, এনএসইউআই, বিএপিএসএ।

No comments:

Post a Comment

Post Top Ad