ভিন্ন রুটের ট্রেন আসানসোল স্টেশনে এসে পড়ায় বিক্ষোভ যাত্রীদের ৷মঙ্গলবার ভোর তিনটে নাগাদ আসানসোল স্টেশনের ৭নং প্লাটফর্মে এসে দাড়ায় গোরক্ষপুর-শালিমার এক্সপ্রেস ৷ অথচ ট্রেনটির টাটা -খড়গপুর হয়ে শালিমার যাওয়ার কথা ৷ অথচ সোমবার থেকে ওই রুটে ভারত জাকাত মাঝি পারগানা সংগঠনের আদিবাসিদের দাবি আদায়ে রেল ও সড়ক পথ অবরোধ শুরু হয় ৷ যার জেরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি ওই রুটে ৷ সে কারণে রেলের অধিকর্তারা ট্রেনটির রুট চেঞ্জ করে হাওড়া হয়ে শালিমার পাঠানোর সিদ্ধান্ত হয় ৷ রেলের এই সিদ্ধান্তেই বেঁকে বসে যাত্রীদের একাংশ ৷ তাদের দাবি,তারা অনেকেই টাটা যাওয়ার জন্যে এই গাড়িতে টিকিট কেটে উঠেছিলেন,যাদের অনেকেরই বিভিন্ন দফতর ও পরীক্ষা সংক্রান্ত কাজ ছিল ৷ ট্রেন আসানসোলে এসে দাড়িয়ে পড়ায় তারা সময়ে পৌঁছে পরীক্ষায় বসতে পারলেন না ৷ পাশাপাশি দীর্ঘক্ষণ ট্রেনে আটকা পড়ে অনেক যাত্রীই অসুস্থ বোধ করছেন ৷ এমনকি বেশ কিছু যাত্রী এসি স্লিপার কোচের টিকিটে সওয়ার হওয়ায় , তাদের লোকাল ট্রেন ধরে গন্তব্যে পৌঁছাতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হলে ,যাত্রীরা তাদের এসি স্লিপারের ভাড়া ফেরত চান ৷ এই সমস্ত ঘটনার জেরে আসানসোল স্টেশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আরপিএফ ও জিআরপির সহযোগীতা নেওয়া হয় ৷

No comments:
Post a Comment