মৃন্ময় নস্কর,বারুইপুর: উকিলদের আশা পুরুন হতে চলেছে , বারুইপুর আদালতে দীর্ঘ দিনের দাবি মেনেই আরও দুটি অতিরিক্ত জেলা জজের আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত হতে চলেছে । এর জন্য অনুমোদন হয়ে গিয়েছে । এমন ঘোষণা করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচার পতি জ্যোতির্ময় ভট্টাচার্য । শনিবার বিকালে রাজ্যে প্রথম পাইলট পর্যায়ে বারুইপুর আদালতে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৫ তলার ভিত সম্পন্ন তিন তলার কোর্ট কমপ্লেক্স ভবনের শিল্যানাস করে এই কথা বললেন হাই কোর্টের প্রধান বিচারপতি । উপস্তিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জোনাল জজ তথা কলকাতা হাই কোর্টের বিচার পতি দীপঙ্কর দত্ত , জেলা আদালতের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ,বারুইপুর মহকুমা আদালতের বার এ্যাসোসিয়েশনের সভাপতি আইন জিবি হাফিজুর রহমান , পুর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী । এদিন হাই কোর্টের প্রধান বিচার পতি জ্যোতির্ময় ভট্টাচার্য আরও বলেন , বারুইপুরের পাশাপাশি ডায়মন্ড হারবার ,কাকদ্বীপ আদালতে নতুন ভবন হবে । আগে বারুইপুরে উকিল ,মুহুরিদের জায়গা ছিল না।
এই নতুন ভবনের এক তলায় প্রতিবন্ধী থেকে শুরু করে দুই তলায় ল ক্লাক , মুহুরি ,আইনজীবি আর সাক্ষীদের জন্য নির্মিত হতে চলেছে । এদিন বক্তব্য রাখতে গিয়ে বারুইপুর আদালতের আইনজীবী হাফিজুর রহমান বলেন বারুইপুর আদালতে আড়াই লক্ষ মামলা রয়েছে ,এর উত্তর দিতে গিয়ে হাই কোর্টের বিচার পতি দিপঙ্কর দত্ত বলেন ,বারুইপুর আদালতে আড়াই লক্ষ মামলা ১০ জন বিচারক ,যা অসম্ভব ।আমাদের রাজ্যে ১ হাজার ১৩ বিচারক আছে , অতিরিক্ত ১৭০০ বিচারক লাগবে ,কিন্তু তার পরিকাঠাম কোথায় । এদিন বারুইপুর আদালতের আইনজীবীরা প্রধান বিচার পতির কাছে আদালতে পোষ্ট অফিসের আবেদন করেন ,প্রধান বিচার পতি তাদের দাবি মেনে নিয়ে এই বিষয় নিয়ে দেখা হচ্ছে বলে জানান ।

No comments:
Post a Comment