সন্তান ধারণে ব্যর্থ হলে যা করবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

সন্তান ধারণে ব্যর্থ হলে যা করবেন




সন্তান লাভের চেষ্টা করছেন কিন্তু সে চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। দাম্পত্য জীবনে এমন দুঃখজনক সমস্যায় অনেকেই ভোগেন।
কোনো দম্পতি সন্তান নিতে যাচ্ছে কিন্তু তাদের যে ইচ্ছা সফল হচ্ছে না। এ জন্য দুটো সমস্যা থাকতে পারে। যিনি পিতা হতে চাচ্ছেন তার শুক্রকীটের সমস্যা থাকতে পারে।
অন্যদিকে যিনি মা হতে চাচ্ছেন তার ডিম্বাণু সংক্রান্ত সমস্যা থাকতে পারে। এ ধরণের দম্পতিকে সাব ফার্টাইল বা ইন ফার্টাইল বলে অভিহিত করা হয়।
আসুন জেনে নেই সন্তান ধারণে ব্যর্থ হলে যা করবেন।
গুড টাইমিং’ খুবই জরুরি
সবার ক্ষেত্রে এ কথা সত্য না হলেও, স্বাভাবিক নিয়ম অনুযায়ী মেয়েদের মাসিকের গড় চক্রকাল ২৮ দিন৷ অনেকের অবশ্য মাসিক অনিয়মিতও হয়ে থাকে৷ তাই ‘ওভুলেশন’ বা ডিম্বোস্ফোটনের সাতদিন পর্যন্ত স্বামী বা পার্টনারের সঙ্গে সহবাস করলে একজন নারীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি৷
মানসিক চাপকে দূরে রাখুন
সন্তান না হওয়ার কারণে অনেক নারী মানসিক চাপে ভোগেন৷ আবার আমাদের সমাজে পরিবার থেকেও চাপ আসে৷ এক্ষেত্রে কোনো ধরনের চাপকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে থাকাটা ভালো। কারণ জোর করে সন্তান ধারণ করা বা সন্তানের মা হওয়া যায় না৷ এছাড়া মানসিক চাপ থাকলে তা শেষ পর্যন্ত সন্তানের জন্যও মঙ্গলজনক হয় না৷
খাওয়া-দাওয়া
গর্ভধারণ করতে চাইলে খাওয়া-দাওয়ার ব্যপারেও কিছুটা সচেতন হতে হবে৷ যেমন আপনার খাবারের তালিকায় ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার থাকা জরুরি৷ তাছাড়া বিভিন্ন ধরনের বাদাম ও দুধ বা জাতীয় খাবারও গর্ভধারণে সহায়তা করে৷
ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট
গর্ভধারণ সহজ করার জন্য, অর্থাৎ জননক্ষমতা বাড়াতে ও জরায়ু সুস্থ রাখতে কিছু নিয়ম মানা যেতে পারে৷ এক্ষেত্রে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট সেবন করতে পারেন৷ তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে৷
হতাশা
কিছুদিন চেষ্টার পর সফল না হলে মন খারাপ বা নিজেকে দায়ী করার কিন্তু কোনো কারণ নেই৷ অনেকের ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে৷ আসলে গর্ভধারণ নির্ভর করে নারী, তাঁর জননক্ষমতা, ওভুলেশন বা ডিম্বোস্ফোটনের তারিখ, নারীর সাধারণ স্বাস্থ্য এবং জীবনযাত্রার ওপর।
‘গুড টাইমিং’ কখন?
যদিও ডিম্বোস্ফোটনের একেবারে সঠিক সময় বোঝা কঠিন, তারপরেও বেশিরভাগ মেয়েরই ঋতুস্রাব শুরুর ১০ থেকে ১৫ দিন আগে ডিম্বোস্ফোটন হয়৷ অর্থাৎ এটাই সবথেকে উর্বর সময়। কাজেই হিসেব করে সেভাবে যৌনমিলন হলে নারী গর্ভবতী হতে পারে। তবে শরীরে অন্য কোনো সমস্যা থাকলে অন্য কথা।

No comments:

Post a Comment

Post Top Ad