LIVE: পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

LIVE: পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ



চাঁদনীঃ দেউলিয়াতে বিজেপি অবরোধ পুলিসের লাঠিচার্জ।রাস্তা অবরোধ তুলতে বনধ সমর্থনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল পুলিশের। বুধবার সকাল থেকে বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কের উপর রাস্তা অবরোধ করে রাখেন বিজেপির কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারা এসে অবরোধ তোলার চেষ্টা করে।
রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দেয় তারা। কিন্তু পুলিশের কথায় তোয়াক্কা না করে ফের রাস্তা অবরোধে বসে বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর বিশাল পুলিশ বাহিনী,র্যাফ এসে অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই জায়গায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশের সঙ্গে এসে তৃনমূল-কংগ্রেস কর্মীরাও তাদের উপর মারধোর করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad