পর্দায় যৌনতা প্রদর্শনে শীর্ষে ভারত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

পর্দায় যৌনতা প্রদর্শনে শীর্ষে ভারত?




নারীকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন ছাড়াও যৌনতা প্রদর্শনে শীর্ষে রয়েছে ভারতীয় সিনেমা। বলিউডের সিনেমায় যেসব নারী চরিত্র উপস্থাপন করা হয় তার শতকরা ৩৫ ভাগই কোনো না কোনোভাবে যৌনতা প্রদর্শন করে।

জাতিসংঘের ‘উম্যান এন্ড দ্যা রকফেলার ফাউন্ডেশনে’র সহায়তায় বিশ্বের জনপ্রিয় সিনেমায় নারীর চরিত্রের ওপর গবেষণা শেষে এ তথ্য প্রকাশ করেছে গিনা ডেভিস ইন্সিটিটিউট নামে একটি সংস্থা। খবর-হিন্দুস্থান টাইমস

ভারতীয় চলচ্চিত্রের ওপর গবেষণায় দেখা গেছে, এখানে নারীর যৌনতাকে প্রাধান্য দেয়া হয়। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র যেমন- ইঞ্জিনিয়ার-বিজ্ঞানী এসব চরিত্রে নারীদের কম দেখানো হয়।

সেক্সি পোশাকের ক্ষেত্রেও জার্মানি ও অস্ট্রেলিয়ার পরেই অবস্থান ভারতের। তবে নারীকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের ক্ষেত্রে ভারতই এগিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad