গুলিবিদ্ধ শিশুর তদন্তে ফরেনসিক দল! অস্বস্তিতে তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

গুলিবিদ্ধ শিশুর তদন্তে ফরেনসিক দল! অস্বস্তিতে তৃণমূল



অর্ক রায় ,মালদা: মালদার মানিকচক পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে গণ্ডগোলের জেরে, তিন বছরের শিশুর মাথায় গুলি কাণ্ডে ,এবার অপরাধীদের খোঁজে এবারে ঘটনাস্থলে ফরেনসিক দল, দূর থেকে নয় গুলি চলেছিল কাছ থেকেই, ফরেনসিক দলের মন্তব্যে অস্বস্তিতে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনা তৃণমূল।
দূর থেকে নয় খুব কাছ থেকেই ছোঁড়াগুলি ছিটকে মাথায় লেগে ছিল তিন বছরের শিশুর মৃণাল মন্ডলের। ঘটনার তদন্তে নেমে এমনই ইঙ্গিত দিলেন কলকাতা থেকে আসা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ।


সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দল উদ্ধার হওয়া পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনন্সিক ল্যাবে। ফরেনসিক বিশেষজ্ঞ চিত্ররাক্ষ সরকার বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে শিশুটির মাথায় গুলি খুব কাছ থেকেই লেগেছে এবং বাড়ির ভেতরেই ওই শিশু গুলিবিদ্ধ হয়েছে তবে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। সপ্তাহ দুয়েকের মধ্যে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট মিলবে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।
এই ঘটনার পর বাড়ির কারও হাতের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছিটকে মৃণালের মাথায় লাগার দাবি জোরালো হচ্ছে। যে দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে অভিযুক্ত বিজেপি। তারা এ ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন বহিরাগত কাউকে গুলি করে বেরিয়ে যেতে দেখা যায়নি। বিজেপির দাবি শিশুটির বাবা কে জেরা করলেই সত্যি ঘটনা সামনে আসবে। যদিও আহত শিশুটির বাবা পরিমল মন্ডল এর বক্তব্য, বিজেপির দুষ্কৃতীরাই বাড়িতে গুলি চালিয়েছিল সেই গুলিতে আহত হয়েছে মৃণাল।
অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে মালদা জেলা পুলিশ যথেষ্টই সাবধানী। প্রকৃত অপরাধীর খোঁজে তারা মেপে পা ফেলছেন। তদন্তের ক্ষেত্রে সমস্ত দিক খতিয়ে দেখেই পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঘটনায় ধোঁয়াশা থাকায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



অন্যদিকে ঘটনার পাঁচদিন পরেও সম্পূর্ণ বিপদ নয় গুলিতে আহত তিন বছরের ছোট্ট শিশুটি। মালদার একটি বেসরকারি নার্সিংহোমে এখনো আই সি ইউতে রয়েছে শিশুটি। আশার কথা চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। মাঝে মাঝে চোখ খোলার ও চেষ্টা করছে।
রাজনীতি আর পাল্টা রাজনীতির মাঝে আক্রান্ত শিশুটির মায়ের দাবি দ্রুত সুস্থ হয়ে ছোট্ট মৃণাল আবার ফিরে আসুক তার কোলে। রাজনীতি আর তথাকথিত , উন্নয়নের মাঝে পড়ে চিরজীবনের জন্য যাতে হারিয়ে না যায় ছোট্ট একটা প্রাণ, এ প্রার্থনা শুধু মৃণালের মায়ের না সমগ্র মালদাবাসীর।

No comments:

Post a Comment

Post Top Ad