ফার্নিচার দোকানে অভিনব প্রতারণা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

ফার্নিচার দোকানে অভিনব প্রতারণা!



জয়ন্ত সাহা,রাণীগঞ্জঃ রানীগঞ্জের হাতিয়া তালাব মোড় এলাকায় এনএসবি রোডের ধারে অবস্থিত এক ফার্নিচার দোকানে অভিনব প্রতারণা অভিযোগ উঠল শুক্রবার দুপুরে ।ফার্নিচার দোকানের দোকান মালিক মোহন ডালমিয়া জানান দুপুর সাড়ে তিনটার সময় এক অবাঙালি ব্যক্তি তার দোকানে এসে দুর্গা  মন্দিরে নিবেদন করার জন্য 5 টি চেয়ার নেবেন এজন্য তিনি হাজার টাকা দোকানদার কে দেন পাশাপাশি লাগোয়া অংশে থাকা হনুমান মন্দিরে সিন্দুর আনার জন্য তার দোকানে থাকা স্টাফ কে দুশো টাকা মন্দিরে দান করতে পাঠান। বিষয়টি লক্ষ্য করে ফার্নিচার ব্যবসায়ী অবচেতন হয়ে পড়ে ,তার দাবি এরপর ওই ব্যক্তির কথা মতো তার হাতে থাকা একটি হীরে বসানো সোনার আংটি ও আরো একটি সোনার আংটি ও দামি রুদ্রাক্ষের সোনার হার অবলীলায় ওই টাকার ওপরে ওই ব্যক্তির কথা মত রেখে দেন তার সোনার অলংকার এরপর ওই ব্যক্তি প্লাস্টিকের মোড়কে করে দিয়েছেন এমন টা দেখিয়ে তাকে তা রাখতে দিয়ে বেরিয়ে যান ।

 পরে কয়েকটি দোকান পার করে এক মবিল দোকানে ঢুকে দোকানি মানসী ঘোষ কে একি রূপ ভাবে মবিল নেব জানিয়ে জানিয়ে ঠাকুরকে এগারোশো টাকা দান করতে চান জানালে, তিনি বিষয়টি হিন্দি ভাষায় বলায় বুঝতে না পেরে ছেলেকে ডাকতে গেলে লোকটি ওই মহিলাকে দেওয়া এগারো শো টাকা গুটিয়ে নিয়ে  চম্পট দেয়। বিষয়টি লক্ষ্য করে এলাকার অন্য বাসিন্দারা পাশেই দোকানের প্রতারণার ঘটনা ঘটেছে জানিয়ে জড়ো হলে ভিড়ের মাঝে গা ঢাকা দেয় ওই ব্যক্তি। ঘটনার খবর পুলিশে দেওয়া হলে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে। ফার্নিচার ব্যবসায়ী জানিয়েছেন ওই ব্যক্তি অদ্ভুত কোন গন্ধ ছড়িয়ে তাকে আচ্ছন্ন করে দিয়েছিল। প্রতারণার শিকার মোহন ডালমিয়া এ বিষয়ে রানীগঞ্জ থানা তে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে।এদিন মোবিল দোকানে থাকা সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে প্রতারকের তলাশ শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad