ফের ভাগ হতে পারে দেশ! তাও মাত্র আর ৩৮ বছরেই! - এমনি মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির নেতা তথা সাংসদ গিরিরাজ সিং। ঠিক কি প্রসঙ্গে, কেন এমন বললেন গিরিরাজ?
এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গিরিরাজ বলেছেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। ৭২ বছরে জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে পৌঁছে গিয়েছে। বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সমষ্টিগতভাবে বেড়ে গিয়েছে। ফলে আগামিদিনে এই দেশকে ভারত বলে ডাকাও অসম্ভব হয়ে উঠতে পারে! সাথে সাথে তিনি, জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৫এ ধারা নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গেও টিপ্পনী কেটে বলেন,-" ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। ২০৪৭ সালেও একই অবস্থা তৈরি হবে। ৭২ বছরে চারগুণের বেশি জনসংখ্যা বেড়েছে। আগামিদিনে ভারতকে ভারতকে বলে ডাকাও দুরহ হয়ে উঠবে।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনবিস্ফোরণ নিয়ে রীতিমতো দেশ জুড়ে আলোচনার দাবি তোলেন গিরিরাজ। সংখ্যালঘু কারা তাও নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি। কড়া আইন তৈরি না হলে দেশ ভুগবে বলেও মনে করছেন গিরিরাজ।
অর্থাৎ, দেশ এবং জনসংখ্যা নিয়ে নানা মন্তব্যে করে বিতর্ক উস্কে দিয়েছেন গিরিরাজ, মনে করছে রাজনৈতিক মহল।

No comments:
Post a Comment