মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: মায়ের বকাবকি, মারধোরের জেরে আত্মঘাতী ১৪ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশতলা থানার আকড়া মাগুরার মণ্ডল পাড়ায়। মৃতার নাম তামান্না খাতুন ।
জানা গিয়েছে, অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায় মৃতার পরিবারের। তামান্নার মা বাবা দুই জনই কাজ করে । বাবা দর্জির কাজ করে। মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে। সেই সংসারে ৫০ টাকা হারিয়ে যাওয়া মানে সংসারে চরম সংকটের সন্মুখিন হতে হয় ।শনিবার তামান্না খাতুনের মা সাবিনা বিবি মেয়ে কে ৫০ টাকা দিয়েছিল। তামান্না সেই ৫০ টাকা টাকা হারিয়ে ফেলে ।সেই জন্য মা সাবিনা বিবি /মণ্ডল বকাবকি ও মারধোর করে । বাড়িতে কেউ না থাকাই ঘরের দরজা বন্ধ করে বাঁশের সঙ্গে নিজের ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় তামান্না ।সন্ধ্যার সময় সাবিনা বিবি মণ্ডল কাজের বাড়ি থেকে এসে মেয়ে কে ডাকাডাকি করে সারা না পেয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করে, খুলছে না দেখে জানালা দিয়ে দেখে যে তামান্না খাতুন ঝুলছে চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে এবং ঘরের দরজা ভেঙ্গে তামান্না কে বের করে স্থানীও একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । চিকিংসকেরা মহেশতলা থানার পুলিশ কে খবর দিলে মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে এবং রবিবার ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে মহেশতলা থানার পুলিশ ।

No comments:
Post a Comment